শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ছাত্রনেতা রিমোর উদ্যোগে এতিমখানা, সুবিধাবঞ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 12:46 am

ছাত্রনেতা রিমোর উদ্যোগে এতিমখানা, সুবিধাবঞ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা, এতিমখানা, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় কর্মহীন ও খেটে-খাওয়া মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী আদর্শিক পিতার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক প্রভাবশালী সহ-সভাপতি রিদওয়ান আনসারি রিমোর উদ্দ্যোগে এসব খাবার বিতরণ করা হয়।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় রিদওয়ান আনসারি রিমো ছাড়াও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সোহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা ইকরাম ইহমাদ, সাব্বি চৌধুরী, মেহেদী হাসান মিশু, হৃদয় খান, আজিজুল হক হৃদয় সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন।

Facebook Comments Box

Posted ১২:৪৬ এএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |