শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা- ভিপি হাসান সারোয়ার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 6:17 pm

বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা- ভিপি হাসান সারোয়ার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের পীরবাড়ি এলাকায় সাবেক ছাত্রনেতা ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান ওয়াসিমের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷

এ উপলক্ষ্যে সামাজিক দূরত্ব রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী হাসান সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভিপি হাসান সারোয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এ দেশের বঞ্চিত ও শোষিত বাঙালির মুক্তির জন্য। বঙ্গবন্ধু কখনো নিজের কথা চিন্তা করেননি।

তিনি আরও বলেন, তাকে হত্যা করে কুচক্রী মহল চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে। কিন্তু মুজিব তার সূর্যরশ্মির তেজস্বতা দিয়ে বাঙালির মনন ও চিন্তায় যে দেশপ্রেম প্রোথিত করেছেন, তাকে বিস্মৃত করা যায়নি, বাঙালি জাতিকে দিকভ্রষ্ট করা যায়নি। তাই বঙ্গবন্ধু স্বমহিমায় উজ্জ্বল। এখনো জাতি দিকনির্দেশনা খুঁজে পায় তার আদর্শ থেকে বলেন সাবেক ভিপি হাসান সারোয়ার।

এসময় ৩শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে আটা, তেল, লবণ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিম মেড্ডা চকবারের সাধারণ সম্পাদক নাছির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুকিম মিয়া, হাজি বাড়ির হাজি ইউনুস মিয়া, মোঃ অহিদ মিয়া, সামাজিক ব্যক্তিত্ব আবিদ খান, নাহিদ খান, সাবেক ছাত্রনেতা নূরে আলম, মোহাম্মদ রহমত মিয়া, প্রবাসী রুবেল, পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মঞ্জুর-এ মাওলা ফারানি, জুনায়েদ সওদাগর, সামাজিক সংগঠন নতুনের আহবানের সভাপতি জুনায়েদ প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু সহ ১৫আগস্ট নিহতদের স্বরণে ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাহার আলী।

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | শনিবার, ১৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |