শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি স্তম্বে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১:৪০ পিএম | শনিবার, ১৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |