শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কাস্টমস কর্মকর্তা ভাতিজার দাপটের কাছে অসহায় প্রবাসী চাচা!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 10:00 pm

কাস্টমস কর্মকর্তা ভাতিজার দাপটের কাছে অসহায় প্রবাসী চাচা!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে কাস্টমস কর্মকর্তা ভাতিজার দাপটের কাছে অসহায় হয়ে পড়েছে এক ইতালি প্রবাসী চাচা। সরকারি কর্মকর্তা ভাতিজার হুমকি দামকিতে দেশে ফিরতেও সাহস পাচ্ছেন প্রবাসী চাচা। ছদর উদ্দিন মানিক নামের ওই কাস্টমস কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক ইতালি প্রবাসীর জায়গা-জমি গ্রাস করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পরিত্রাণ চেয়ে প্রবাসী তাজুল ইসলাম ইতালিস্থ বাংলাদেশি দুতাবাসে লিখিত আবেদন করেছেন। ওই আবেদনের অনুলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম।

এছাড়া প্রবাসীর জায়গায় লাগানো লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগে কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মানিক ও তার মা-বাবাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মানিক বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

দূতাবাসে করা আবেদনে বলা হয়, প্রবাসী তাজুলের বড় ভাই আবু শামীমের ছেলে মানিক ও তার পরিবারের অন্যান্যরা মিলে পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন তাজুলের বাড়ি সংলগ্ন ১১ শতাংশ জমি ও ২৪ শতাংশের একটি পুকুরের জায়গা গ্রাস করে নিয়েছেন।
প্রবাসী তাজুল জানান, বাবা মারা যাওয়ার পর যখন ৫ম শ্রেনীতে পড়ি তখনই বড় ভাইয়েরা আমার মা ও আমাকে আলাদা করে দেয়। মাও মারা গেছেন। পৈতৃক সম্পত্তি ছাড়াও নিজ কষ্টে উপার্জন করে সম্পদও দখল করে নিতে চায় তারা। প্রায় দুই যুগ ধরে তিনি প্রবাসে অবস্থান করছেন বলে জানান তাজুল ইসলাম। তার পরিবারের সদস্যরাও প্রবাসে আছেন। এর ফলে বাড়ি সংলগ্ন ১১ শতাংশ জায়গাসহ ২৪ শতাংশের একটি পুকুর একই মৃত তন্জব আলীর ছেলে দুলাল মিয়ার কাছে লিজ দেন। কিন্তু লিজ দেওয়া এই জায়গাগুলো ছদর উদ্দিন মানিক ও তার পরিবারের সদস্যরা মিলে গ্রাস করে নিয়েছেন। তারা লিজের মালিককে গাছ ও মাছ ভোগ করতে দিচ্ছে না।

লিজ গ্রহীতা দুলাল মিয়া জানান, পাঁচ বছরের জন্য পুকুর ও তিন বছরের জন্য বাড়ি সংলগ্ন জায়গা লিজ নেন তিনি। এর মধ্যে পুকুরে চাষ করা মাছগুলো বিষ ঢেলে মেরে ফেলার হুমকি দিচ্ছেন মানিক ও তার পরিবারের লোকজন। জমিতে লাগানো গাছগুলোও কেটে নিয়েছেন তারা।

গেল ৩ এপ্রিল গামারি ও মেহগনিসহ লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানিকসহ চারজনের বিরেুদ্ধে মামলা দায়ের করেন দুলাল। তবে মামলা দায়েরের প্রায় এক মাস হতে চললেও অভিযুক্তরা আইনের আওতায় না আসায় ক্ষোভ জানিয়েছেন দুলাল।

প্রবাসী তাজুলের মালিকানাধীন ৪১ শতাংশ আয়তনের আরেকটি জমি লিজ নিয়ে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ গ্রামের হাজী গণি মিয়ার ছেলে আরস মিয়া। লিজের জায়গায় আরসের অনুমতি ছাড়াই দোকান দিয়েছেন তাজুলের বড় ভাই আবু তাহের।

তবে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সহকারি রাজস্ব কর্মকর্তা ছদর উদ্দিন মানিক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মামলার নথিপত্র দেখে ও তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে এ মামলার অগ্রগতি সম্পর্কে বলা যাবে।

-রাফি//–

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

The Daily Sarod |