বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 1:12 am
বখে যাওয়া এক মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মালেকা ভানু (৬০) নামের এক বৃদ্ধাকে গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার ভোলাচং গুণীন পাড়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে জাকির ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা দা দিয়ে মায়ের ঘাড়ে মাথায় এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাকিরের মাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে জেলা সদরে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করে জেলা হাসপাতালের চিকিৎসক। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ডা. মোঃ জসিম উদ্দিন জানান, এ ঘটনার পরপরই জাকির পলাতক রয়েছে। আমি স্থানীয়দেরকে দিয়ে খোঁজ লাগিয়েছি তাকে পাওয়া মাত্রই পুলিশে সোপর্দ করা হবে। বিষয়টি নিয়ে আমি নিজেও থানায় কথা বলেছি।
স্থানীয়দের অভিযোগ, এই জাকির ৫ সন্তানের জনক। বেশ কয়েকবছর যাবত সে স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ নেয়া তো দূরের কথা কারোরই খবর নেয় না। স্ত্রী সন্তানদের শ্বশুরবাড়িতে ফেলে রেখেছে বেশ কয়েকমাস যাবত। সেখানেই তারা অসহায় পিতামাতার সাথে থেকে মানবেতর দিন কাটাচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। তবে এই বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
Posted ১:০৭ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya