শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

করোনা আক্রান্তদের জন্মাষ্টমীর শুভেচ্ছা উপহার দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:16 pm

করোনা আক্রান্তদের জন্মাষ্টমীর শুভেচ্ছা উপহার দিলেন জেলা প্রশাসক

আজ মঙ্গলবার ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছিল। এবছর করোনা ভাইরাস মহামারির কারণে সমাবেশ, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কোনো আয়োজনই ছিল না। স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে পূজা-আর্চনাসহ সব আয়োজন।

পাশাপাশি যারা করোনা ভাইরাসের ইতিমধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে আইসোলেশনে আছে, তারা উৎসবের দিনে পরিবার থেকে বিচ্ছিন্ন৷ তাদের সাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর খুশি ভাগ করে নিতে, করোনা আক্রান্ত রোগীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীদের জন্য ফল ও মিষ্টান্ন পাঠান তিনি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এসব উপহার করোনা আক্রান্ত রোগীদের পৌছে দেন। গত ঈদুল আযহা ও ঈদুল ফিতরেও জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশনে থাকা রোগীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছিলেন।

-রাফি//–

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

The Daily Sarod |