স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 7:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রোজা নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসারে এ ঘটনা ঘটে। রোজা ওই এলাকার রুবেল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে রোজাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে অচেতন অবস্থায় বাড়ির পাশে পুকুর থেকে রোজাকে উদ্ধার করে ২৫০শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরিফ জানায়, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
Posted ৭:৩৯ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya