স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 4:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাদা-নাতির মৃত্যু নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন থানার সেকেন্ড অফিসার৷ ঘটনার পর নাসিরনগর থানার সেকেন্ড অফিসার জুলুস খান পাঠান জানিয়েছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তিনি তার তথ্য ভুল দিয়েছেন বলে দুঃখ প্রকাশ করেন। সোমবার সকালে উপজেলা ভলাকুটের খাগালিয়া গ্রাম থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুবরণকারিরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (৭০) ও কফিল উদ্দিনের ছেলে ইকবালের ছেলে বায়েজিদ (১১)।
সোমবার বিকেলে নাসিরনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানের পাশে একটি ডোবায় তার নাতি বায়েজিদের মরদেহ দেখতে পান। নাতিকে এ অবস্থায় দেখে দাদা কফিল উদ্দিন ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
তিনি আরও বলেন, সকালে জনশ্রুতি থেকে তথ্য দেওয়া হয়েছিল। ভুল তথ্য দেওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত৷ এই ঘটনায় পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:৪৩ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya