শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ঐক্যজোটের শোক

প্রেস বিজ্ঞপ্তি   প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 11:15 pm

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ঐক্যজোটের শোক

দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সভাপতি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার আমীর, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল, বাতেলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর আল্লামা মনিরুজ্জামান সিরাজী(বড় হুজুর) র’ ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী রবিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী ছিলেন আমাদের আক্বাবির আসলাফদের অনুসৃত পথের এক মহা দিকপাল। তার আদর্শ ছিল অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশ ও জাতির পক্ষে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী ব্রাহ্মণবাড়ীয়া বাসীর অভিভাবকের দায়িত্ব পালন করে তার যথাযথ দায়িত্ব পালন করে গেছেন। আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
তার রেখে যাওয়া আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করে বিশেষ মুনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২০

The Daily Sarod |