শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বরেণ্য আলেম মনিরুজ্জামান সিরাজীর জানাজায় জনস্রোত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 7:33 pm

বরেণ্য আলেম মনিরুজ্জামান সিরাজীর জানাজায় জনস্রোত

ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য প্রখ্যাত আলেম শহরের ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বর্তমান বড় হুজুর) জানাজা শেষে দাফন করা হয়েছে।

রোববার আসর নামাজের পর জেলা সদরের ভাদুঘরে জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মনিরুজ্জামান সিরাজীর নাতী মাওলানা খালেদ সাইফুল্লাহ।

এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, মাদরাসার শিক্ষক-ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। পরে ভাদুঘরেই উনার পিতা উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেবের কবরের পাশে দাফন করা হয়।

আরও পড়ুনঃ দেশবরেণ্য আলেম মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর) আর নেই  

এরআগে বার্ধক্যজনিত কারণে রোববার দুপুর ১২টায় ভাদুঘরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন আল্লামা মুনিরুজ্জামান সিরাজী। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল (৯০) বছর।

তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেব এর জ্যেষ্ট পুত্র।

এদিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজর দেখতে জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁন, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  সহ নানা শ্রেনী পেশার মানুষ মরহুমের বাস ভবনে যান।

Facebook Comments Box

Posted ৭:২৩ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২০

The Daily Sarod |