শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বঙ্গমাতা ছিলেন সর্বোচ্চ দেশপ্রেমিক: মোকতাদীর চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 10:54 pm

বঙ্গমাতা ছিলেন সর্বোচ্চ দেশপ্রেমিক: মোকতাদীর চৌধুরী এমপি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সভার প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বেগম মুজিবের অসামান্য অবদানের কথা আমরা কখনো ভূলবো না। তিনি তার কর্মময় জীবনী তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। সেখানে পাকিস্তান ভাঙ্গার অপরাধে তার বিচার হবে, তার ফাঁসির রায় হবে জেনেও তিনি বিচলিত হননি। তার দুই পুত্রের খোঁজ নেয়া সম্ভব ছিলনা নেই। তিনি ধানমন্ডি ৩২ নাম্বারে ছিলেন না, তিনি ১১ নম্বরের একটি বাসায় বন্দি ছিলেন যেখানে তার সাথে খোঁজ খবর নেয়ার সুযোগ ছিলো না। ৭১এর সময় ধরা পরার আগে তিনি মানুষের বাড়ী বাড়ীতে গিয়েছিলেন কিন্তু কেউ আশ্রয় দেয়নি। তিনি কতটা দেশপ্রেমিক ছিলেন সে কথাটা আমরা কখনোই গুরুত্ব দেই না। আমরা সবাই বেগম মুজিবকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী হিসেবে চিনি। কিন্তু তিনি ছিলেন সবোর্চ্চ দেশপ্রেমিক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আসিনুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আহমেদ। সভায় জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২০

The Daily Sarod |