কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 5:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলমের সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি, সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহীদুল্লাহ।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো.আফজাল হোসেন রিমন। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তাগন ও উপজেলার পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:১২ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya