স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 12:39 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের চাপায় সাজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৭ই আগস্ট) বিকেলের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। সাজু বিয়ের পর থেকেই পরিবার নিয়ে ধরখার ইউনিয়নের রুটিতে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে সাজু মিয়া রুটি-ছতুরা শরিফ ফাঁড়ি সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারের সামনে একটি মোটরাসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ সাজু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ নিজামী দুর্ঘটনার বিষয়ে ধরখার পুলিশ ফাঁড়িকে খোঁজ নিতে বলেছেন। বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ওসি।
Posted ১২:৩৯ এএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya