শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী পেল ঈদ উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:13 am

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী পেল ঈদ উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের পাইকপাড়ায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে উপস্থিত হয়ে এসব উপহার সামগ্রী গ্রহণ করেন।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল ,চিনি ও সেমাই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমাজকর্মী আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন, মানবাধিকার সংগঠক এম এ সোহেল আহমেদ মৃধা, এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক, বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মনির, সাঃ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও মোহাম্মদ সাকিব মৃধা প্রমুখ ।

এসময় ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না এই সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। প্রতিবন্ধীদের পাশে সকলকে দাঁড়িয়ে সহযোগিতা হাত প্রসারিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

Facebook Comments Box

Posted ১:১৩ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০

The Daily Sarod |