শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় প্রাণ গেল ৪বছরের শিশুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় প্রাণ গেল ৪বছরের শিশুর

ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা চাপায় ওয়ালিদ নামের ৪বছরের শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ই আগস্ট) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বরে কুমিল্লা-সিলেট মহাসড়ক এ দূর্ঘটনা ঘটে।

ওয়ালিদ পৌরসভার সরকারপাড়া এলাকার প্রবাসী সোহেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহ আগে সোহেল মিয়া পরিবার নিয়ে শহরের সরকারপাড়া থেকে কোরবানির ঈদ করার জন্য পরিবার নিয়ে গ্রামের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকালে ওয়ালিদ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বিয়াল্লিশ্বরে ডোবায় মাছ ধরা দেখতে যায়। এসময় সড়ক পারাপার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা ওয়ালিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ালিদ মৃত্যুবরণ করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |