শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:02 pm

নাসিরনগরে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস উদ্দিন (৩০)নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাদিস উদ্দিন ওই এলাকার সোয়াব উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ধরমন্ডলে স্থানীয় নজরুল ইসলাম ও এখলাছের অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও অটোরিকশা চালক নজরুল ও এখলাছ তর্কবিতর্ক থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরই জেরে স্থানীয় বাসিন্দা হওয়ায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় নজরুল ইসলামের পক্ষের হাদিস উদ্দিন নামের এক যুবক বুকে টেঁটাবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্বার্শবর্তী জেলা হবিগঞ্জে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিসকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আরও ৫জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |