শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

দুইদিনে দুই বাল্যবিবাহ পণ্ড করলেন কসবার এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 6:55 pm

দুইদিনে দুই বাল্যবিবাহ পণ্ড করলেন কসবার এসিল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইদিনে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। সোমবার দুপুরে ও রোববার পৃথক দুটি অভিযানে এসব বাল্যবিবাহ পন্ড করা হয়। এসময় বাল্যবিবাহ দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে এক মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় প্রবাস ফেরত যুবকের সাথে। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বড় পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওই ছাত্রী পিতা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।

এর আগে, রোববার উপজেলার মেহারীতে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার আয়োজন করলে এসিল্যান্ড হাসিবা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা পন্ড করে দেন। এসময় ওই স্কুল ছাত্রীর পিতা মেয়েকে ১৮বছর হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গিকার করে মুচলেকা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে না দিতে তাদের পরিবারকে বুঝানোর চেষ্টা করেছি। এসব বিষয়ে অনেকেই অসচেতন, বাল্যবিবাহ বন্ধে সবাইকে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২০

The Daily Sarod |