শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 11:08 am

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায়

চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা।

সকাল ৭ টা ও সাড়ে ৭টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়ও শেরপুর জামে মসজিদ, টেংকের পাড় জামে মসজিদ, মদিনা মসজিদ, পৈরতলা মসজিদুল কোবাসহ জেলার ৪ হাজার ৫শ মসিজদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ১১:০৮ এএম | শনিবার, ০১ অগাস্ট ২০২০

The Daily Sarod |