শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার মুক্তির দাবি তার সমর্থকদের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 6:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার মুক্তির দাবি তার সমর্থকদের

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বুধবার (২৯ই জুলাই) দুপুরের দিকে জেলায় শহর, সরাইল ও বিজয়নগরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়, মেড্ডা বাসস্ট্যান্ড ও সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। এছাড়াও শহরের হাসপাতালের সামনের সড়কে এম্বুলেন্স সমিতির মাসুম বিল্লাহর সমর্থকেরা বিক্ষোভ করে।

এসময় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে তার সমর্থকরা বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্কে ষড়যন্ত্রমূলক ভাবে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দেখিয়ে মিথ্যা মামলার ফাঁসানোর দাবি করেন। তারা ছাত্রলীগ নেতার মুক্তি দাবী জানান। নাটকীয়তার ভিত্তিতে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ই জুলাই) সরাইল কুট্রাপাড়ায় ৬বোতল ফেন্সিডিল রাখার অভিযোগে মাসুম বিল্লাহকে তার সহযোগী সহ আটক করা হয়। এসময় সরাইল থানার এএসআই আলাউদ্দিনের সাথে ধস্তাধস্তি করার অভিযোগ উঠে সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহর বিরুদ্ধে৷ এই ঘটনায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাসুম বিল্লাহ ও তার সহযোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৩ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২০

The Daily Sarod |