শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে নদীতে নৌকা উল্টে নিখোঁজের একদিন পর মিলল মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 6:41 pm

নাসিরনগরে নদীতে নৌকা উল্টে নিখোঁজের একদিন পর মিলল মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের লঙ্গন নদী হতে নিখোঁজের একদিন পর কৃষ্ণা দাস (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দমকল বাহিনীর সদস্যরা মরদেহটি উদ্ধার করে। কৃষ্ণা দাস ওই এলাকার মৃত কৃপনাথ দাসের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বর্ষার কারণে নাসিরনগরের অধিকাংশ জায়গা পানিতে পরিপূর্ণ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কৃষ্ণা দাস নিজ বাড়িতে পানি উঠে যাওয়ায় নৌকা যোগে মলত্যাগ করতে অন্যত্র যাচ্ছিল। এসময় লঙ্গন নদী ঝড়ে ঢেউ উঠে নৌকাটি উল্টে গিয়ে কৃষ্ণা দাস নিখোঁজ হয়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধারে লঙ্গন নদীতে অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

The Daily Sarod |