শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চলে গেলেন আব্দুল্লাহ আল বাকী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:56 pm

চলে গেলেন আব্দুল্লাহ আল বাকী

মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৩বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল বাকীর ছোট ভাই শেখ সাদী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল জানান,আব্দুল্লাহ আল বাকী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাকালিন কমিটির সদস্য ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা বিএনপির সহ সভাপতির পদে ছিলেন।

আব্দুল্লাহ আল বাকী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের আজীবন সদস্য ছিলেন।

আব্দুল্লাহ আল বাকী ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম নেতা ছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার নামাজে জানাজা শেষ তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২০

The Daily Sarod |