স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 8:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে রোজা নামে তিন বছরের এক মেয়ে শিশুর অকাল মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ই জুলাই) বিকালের দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রোজা ওই এলাকার ফালু মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে বাইরে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের ডুবায় পড়ে যায় রোজা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডুবার তার নিথর দেহ পানিতে ভাসতে দেখেন।
পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফায়েজ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Posted ৮:৩৬ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya