স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 2:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর রহিমা বেগম (৮০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সদরের দাঁতমন্ডলে সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রহিমা বেগম ওই এলাকার মৃত গোলাম হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, শনিবার রাত থেকে বৃদ্ধা রহিমা নিখোঁজ ছিল৷ সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ২:২৩ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya