শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সকালে ঘোষণা দেওয়া আশুগঞ্জ যুবলীগের কমিটি রাতেই বিলুপ্ত!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:12 am

সকালে ঘোষণা দেওয়া আশুগঞ্জ যুবলীগের কমিটি রাতেই বিলুপ্ত!

বুধবার (২২জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ঘোষণা করা নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতেই জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহনূর ইসলাম ও সিরাজুল ইসলাম ফেরদৌস সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্ত বিবৃতিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ ছাড়াও দপ্তর সম্পাদক রিটন রায়ের সাক্ষর রয়েছে।

এরআগে, আশুগঞ্জ যুবলীগের আহবায়ক সাইফুর রহমান সনি ও যুগ্ন আহবায়ক আতাউর রহমান কবিরের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আশুগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিনকে সভাপতি ও শাহীন আলম বকসীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দেয় জেলা যুবলীগ। বুধবারতেই এই নতুন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ও পূর্বের আহবায়ক কমিটিকে পূনঃবহাল করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবলীগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা নতুন ঘোষণা দেওয়া কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ভুল তথ্যের ভিত্তিতে কমিটি ঘোষণা করায় আন্তরিক ভাবে দুঃখিত।

এবিষয়ে জানতে জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

রাফি/–

Facebook Comments Box

Posted ১২:১২ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

The Daily Sarod |