স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 7:57 pm
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংকটকালে কর্মহীন হয়ে পড়া ও অস্বচ্ছল শিল্পী-সংস্কৃতিসেবীদের মধ্যে প্রধানমন্ত্রীর ভালোবাসা হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থানকারী অর্ধশত শিল্পীর হাতে নগদ ৫ হাজার করে টাকা তুলে দেয়া হয়।
এসময় জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সামছুজ্জামান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব ও যুগ্ম-সম্পাদক মো.মনির হোসেন। প্রণোদনাপ্রাপ্তদের মধ্যে কবি, লেখক, সঙ্গীতশিল্পী, আবৃত্তিশিলী, নাট্যশিল্পী, পুতুল নাচের শিল্পী ও চিত্রশিল্পী রয়েছেন।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব জানান, করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী শিল্পী -সংস্কৃতিসেবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জেলায় দুটি ভাগে ৯০ জন শিল্পীর জন্য ৫ হাজার করে আর্থিক অনুদান পাঠিয়েছে। আমরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলার মাধ্যমে জেলা শহরের ৫০ জন শিল্পীর হাতে সরাসরি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে আরো ৪০ জন শিল্পীর হাতে আর্থিক অনুদান পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।
Posted ৭:৫৭ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya