স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 6:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলায় নৌকা উল্টে পানিতে ডুবে নাজির হোসেন(৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকালে উপজেলার পেটুয়াজুড়ির বালিয়াজুড়ি নদীতে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজির হোসেন উপজেলার মনিপুর ইউনিয়নের চরইসলামপুর পূর্বপাড়ার হেলু মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে নাজির হোসেন পেটুয়াজুড়িতে বাজার থেকে নিজ বাড়ি চরইসলামপুরে ফিরছিলেন। ফেরার পথে নৌকা যোগে বালিয়াজুড়ি নদী পাড় হওয়ার সময় প্রচন্ড ঝড়ে ও পানির ঢেউয়ে নৌকাটি উল্টে তলিয়ে যায়।
এসময় নৌকার মাঝি নিরাপদে পাড়ে উঠতে পারলেও নাজির হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়ে হয়ে যান। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
Posted ৬:০৬ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya