শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:45 pm

নাসিরনগরে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের শত বছরের পুরনো খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। ওই গ্রামের মো. ইছা মিয়ার কবল থেকে মাঠটি দখলমুক্ত করতে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববার দুপুরে নাসিরনগর উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে গ্রামবাসীরা এ মানববন্ধন করেন।মানববন্ধনে কিশোররাও অংশ গ্রহন করে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসিরপুর গ্রামের বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য, পান্ডব বিশ্বাস, আবু তাহের ও আকতার হোসেন।

বক্তারা বলেন, মাসখানেক আগে ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের ঘটনায় ইছা মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনি দুই মাস কারাভোগ করেন। কারাগার থেকে বের হয়ে তিনি খেলার মাঠের এক কোণে টিনের ঘর তুলেন। এদিকে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিসের লোকজন সরেজিমন তদন্ত করে খেলার মাঠ হিসেবে প্রতিবেদন দিলেও ওই ইছা মিয়ার কবল থেকে মাঠটি উদ্ধার করা যায়নি। তারা অবিলম্বে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।

মানববন্ধ শেষে এলাকাবাসী নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি দেন।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২০

The Daily Sarod |