শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অনার্স কোর্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:04 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অনার্স কোর্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন

বেসরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিধান মেনে নিয়োগকৃত অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সংলগ্ন সড়কে সকল প্রকার স্বাস্থ্যবিধি রক্ষা করে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেন।

অনার্স-মাস্টার্স শিক্ষক ফেরামের জেলা সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো.আবদুল বাতেন,সুমী আক্তার,যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন,শিক্ষক কাউসার সরদার,উমর ফারুক রাসেল,মো.মনির হোসেন।

বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের জেলা সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারী বলেন,আমরা দেশের সর্বোচ্ছ শিক্ষা গ্রহণ করে সকল বিধি-বিধান মেনে বেসরকারি কলেজে অনার্স কোর্সের জন্য শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। কিন্তু আমরা কলেজ থেকে অতি অল্প বেতনে চাকুরী করছি। কিন্তু করোনার এই দু:সময়ে সকল কলেজ সময়মতো বেতনও দিতে পারছে না। আবার করোনার কারণে ব্যক্তিগত টিউশনিও বন্ধ হয়ে আছে। এ অবস্থায় সর্বোচ্ছ ডিগ্রিধারী শিক্ষকরা আজ মানবেতর জীবন যাপন করছেন। আমরা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি আমাদের এমপিওভুক্তির জন্য।

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২০

The Daily Sarod |