স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 12:59 am
২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে জাবেদ (৩৫) নামের এক দালালকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক জাবেদ জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
আটকের জাবেদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিন মাসের কারাদণ্ড প্রদান করা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ১নং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসহাব উদ্দিন ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে জাবেদ নামের এক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে, আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
Posted ১২:৫৯ এএম | শনিবার, ১১ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya