কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 11:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাকড়ি কুড়াতে গিয়ে মোটরসাইকেলের চাপায় উমারাণী ঋষি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই মোটর সাইকেল আরোহীকে আটক করে ।
নিহত উমা রাণী উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট ঋষিপাড়ার পরেশ ঋষির স্ত্রী। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দিয়ে নিহতের পরিবারকে থানায় অভিযোগ দেয়া বিরত রেখেছে সাহেব সর্দারগন এমনটাই জানায় নিহতের দেবর চুনিলাল ঋষি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ঋষিপাড়ার দরিদ্র বৃদ্ধা উমারাণী রাস্তার পাশে লাকড়ী কুড়াতে যায়। সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাশ্ববর্তী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের হুসেন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে ওই মহিলাকে সজোড়ে চাপা দেয়। এতে উমা রাণী গুরুতর আহত হয়। এতে প্রচুর রক্তক্ষরনে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী।
এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহীকে আটক করে। দুর্ঘটনার পরই উভয় পক্ষের কতিপয় সাহেব সর্দারগণ স্থানীয়ভাবে জরিমানার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে বলে জানা যায়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান,দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:১২ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya