স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 3:00 pm
ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বাস মালিক-শ্রমিকরা।
বুধবার (১ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড় মোড়ে এ কর্মসূচি পালন করেন মালিক-শ্রমিকরা। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহসাড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে করে তীব্র যানজট তৈরি হয়।
সকাল সোয়া ১০টার দিকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক নিয়ামত খানের নেতৃত্বে সরাইল-বিশ্বরোড গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ¯েøাগান দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরবর্তীতে হাইওয়ে পুলিশকে সাতদিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হলেও বেলা ১২টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, উচ্চ আদালত থেকে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে অবাধে তিন চাকার যানবাহন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এতে করে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও সিএনজি চালিত অটোরিকশাগুলো সেই নির্দেশনা মানছে না। তাই মহাসড়কের তিন চাকার যানবাহন চলাচল বন্ধে আমারা সাতদিনের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক নিয়ামত খান বলেন,আমরা স্বাস্থ্যবিধি মেনে বাস পরিচালনা করছি।কিন্তু থ্রি হুইলার যানবাহনগুলো বিধি না মেনে চলাচল করছে।থ্রি হইলার বন্ধের ব্যাপারে আমরা অনেকবার আন্দোলন করেছি।কিছু দিন বন্ধ থাকার পর আবারো কোন কালো হাতের ইশারায় আবারো চালু হয়।তাই এবার আমরা তা কঠোর আন্দোলনে যাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী জানান একটি সিএনজি চালিত অটোরিক্সায় ৫জন করে যাত্রী নেয়।স্বাস্থ্য বিধি মানছে না কেউ।কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে বাস চালনা করছি।হাইওয়েতে থ্রি হুইলার বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্বেও অবাধে চলাচল করছে।তাই আমরা কঠোর আন্দোলনের দিকে যাচ্ছি।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামন জানান,আমরা চেষ্টা করছি।সাতদিনের আল্টিমেটাম সম্পর্কে তিনি বলেন,থ্রি হইলার বন্ধে আমি চেষ্টা করে যাবো।
Posted ৩:০০ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya