শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পুলিশের বাঁধায় পন্ড ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 6:46 pm

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশ আইনজীবীকে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের মানববন্ধন পন্ড করে দেয়। পরে কাউতলীতে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শাহ মোঃ কাউসার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, মোঃ জালাল হোসেন মামুন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, করোনার কারণে যথাসময়ে তাদের অন্যান্য পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিক্ষানবীশ আইনজীবীদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই তারা প্রধানমন্ত্রীর নিকট তাদেরকে বিশেষ ব্যবস্থায় আইনজীবী হিসেবে গেজেট ঘোষনা করার দাবী জানান।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

The Daily Sarod |