স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 12:31 am
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেছেন, কৃষকরা জমিতে ফসল ফলায় বলেই দেশ আজ খাদ্যে স্বনির্ভর। এর সুফল দেশের প্রতিটি মানুষই ভোগ করে। কৃষিখাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে কৃষককে সার প্রদান করছে। করোনার সময়েও বাজারে সারের কোন সংকট নাই।
সোমবার সকালে সরকার ডিএপি সারের মূল্য হ্রাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের সার ডিলারগণের মধ্যে মওজুদ ডিএপি সারের পরিশোধযোগ্য ভর্তুকির টাকার চেক বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সরকারের গুদামে পর্যাপ্ত সার মওজুদ আছে বলে জানিয়ে, কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে বাজার মূল্য বৃদ্ধি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুসিয়ারি দেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে কৃষি সম্প্রসারনের উপ পরিচালক রবিউল হক মজুমদারের সভাপতিত্বে এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, চেম্বার পরিচালক জাবেদুল ইসলাম সোহাগ সহ সারের ডিলারগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ১৪৮ জন সার ডিলারের মধ্যে প্রায় এক কোটি টাকা বিতরণ করা হয়।
Posted ১২:৩১ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya