স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 12:27 am
করোনা ভাইরাসের পাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রফতানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এই মাছ রফতানি শুরু হয়েছে। এর ফলে স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে কিছুটা প্রাণচঞ্চল্লতা ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম জানান, গত মার্চের ২৪ তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর সোমবার সকাল থেকে পূণরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানি শুরু হয়েছে।
স্থলবন্দরের কাষ্টমস্ কর্মকর্তা মো.যোবায়ের আহম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
Posted ১২:২৭ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya