শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ইউপি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 11:30 pm

আশুগঞ্জে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ইউপি চেয়ারম্যানের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তসলিম আহমেদ নামের এক সাংবাদিককে মুঠোফোনে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাংবাদিক তসলিম আহমেদ রোববার রাতে আশুগঞ্জ থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৮৬৬। তসলিম আহমেদ বেসরকারি টেলিভিশন মোহনা টিভির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে।

সাধারণ ডায়েরিতে সাংবাদিক তসলিম আহমেদ লিখেন, গত ২৪ জুন সকালে আশুগঞ্জ রেলওয়ের জমি থেকে পরিত্যক্ত বালু অবৈধভাবে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে ভিডিও ধারণ করি। এর কিছুক্ষণ পর উপজেলার চর চারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার সাংবাদিক তসলিম আহমেদকে দেখে নেওয়া হুমকি দেন। যা তসলিম আহমেদের মোবাইলে রেকর্ড আছে। শুধু তা ই নয়, চেয়ারম্যান জিয়াউদ্দিনের অনুসারীরাও বিভিন্ন সময় নানান ধরনের হুমকি দিয়ে আসছে। এই অবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন সাংবাদিক তসলিম আহমেদ।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ বলেন, সাংবাদিক তসলিম আহমেদ একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তা তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

Posted ১১:৩০ পিএম | সোমবার, ২৯ জুন ২০২০

The Daily Sarod |