শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে ছাত্রলীগ নেতার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 5:20 pm

নবীনগরে ছাত্রলীগ নেতার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দ্বীন ইসলাম নাঈমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম নাঈমের মটোরসাইকেল (আরওয়ানফাইভ) আগুনে পুড়ে ছাই হয়েছে। এছাড়া তার বাড়ির কিছু অংশও আগুনে ভস্মীভূত হয়েছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামে দ্বীন ইসলাম নাঈমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম নাঈম অভিযোগ করে বলেন, রাত ১ টার ৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত আমার বাড়িতে আগুন দিতে আসে । পরে তাদের দেওয়া আগুনে আমার মটোরসাইকলটি পুড়ে ছাই হয়ে যায় এবং আমার বাড়ির কিছু অংশ পুড়ে যায়। স্থানীয় কিছু দুর্বৃত্ত পূর্ব শত্রুতা জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে আমি সন্দেহ করছি। আমি এখন থানায় জিডি করতে যাচ্ছি। এ ঘটনায় জড়িত সকল দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ দিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন গোসাইপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয়রা। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা জিডি হয়নি। মামলা বা জিডি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নবীনগর থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১:৪১ পিএম | রবিবার, ২৮ জুন ২০২০

The Daily Sarod |