শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

করোনায় আক্রান্ত আখাউড়ার ইউএনও রেইনা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 11:45 am

করোনায় আক্রান্ত আখাউড়ার ইউএনও রেইনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে তার পজিটিভ আসে।

ইউএনও রেইনাসহ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ জন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছিলেন ইউএনও রেইনা। রিপোর্ট পজিটিভ আসায় তিনি এখন হোম আইসোলেশনে আছেন’।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বলেন, ‘শুক্রবার আমাদের কাছে ৫৯৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ঢাকা থেকে ৫০৫টি এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছে ৯০টি রিপোর্ট। এ রিপোর্টগুলোর মধ্যে ৬০টি রিপোর্ট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ’।

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | শনিবার, ২৭ জুন ২০২০

The Daily Sarod |