শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ট্রাক চাপায় সিএনজি আরোহী চাতাল শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:50 pm

আশুগঞ্জে ট্রাক চাপায় সিএনজি আরোহী চাতাল শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার আরোহী মোহাম্মদ ইব্রাহীম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে। ইব্রাহীম মায়ের দোয়া অটোর রাইস মিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন।

মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এ ঘটনা ঘটে। এ সময় মৈশাইর গ্রামের অটোরিক্সার অপর যাত্রী মৃত কাদির মিয়ার ছেলে আব্বাস আহত হয়েছে। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারামপুর থেকে একটি সিএনজি অটোরিক্সা ঘুরিয়ে খড়িয়ালা যাচ্ছিল। এসময় আশুগঞ্জ থেকে যাওয়া ধানবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সা থেকে সড়কে পড়ে যান ইব্রাহীম মিয়া ও আব্বাস। এসময় ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ইব্রাহীম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুত্বর আহত হন আব্বাস।

পরে আব্বাসকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। দূর্ঘটনার পর সিএনজি অটোরক্সিার চালক সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যান। এবং ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। তবে সিএনজি অটোর রিক্সার চালক ও ট্রাক চালক, হেলপার কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রার্প্ত কর্মকর্তা কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও সিএনজি অটোরক্সিা চালককে খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

The Daily Sarod |