শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 6:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবন্ত অবস্থায় মিনতু রানী (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের অফিস পাড়া বলে খ্যাত দাতিয়ারার অবকাশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিনতু রানী জেলা শহরের কলেজপাড়া এলাকার মৃত লাল মোহনের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালিব জানান, বৃদ্ধা মিনতু রানী প্রতিদিনের মত অবকাশ পুকুরে গোসল করতে আসেন। পুকুর ঘাটে কাপড় রেখে তিনি গোসলে নামেন। ধারণা করা হচ্ছে, বৃদ্ধা হওয়ায় পুকুর ঘাটে পিচলে তিনি পানি পড়ে যান। এতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পানিতে ডুবে মারা গেছেন। তবে মরদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই মুত্তালিব।

রাফি/-

Facebook Comments Box

Posted ৬:২৭ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

The Daily Sarod |