শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মোবাইল রিচার্জের করতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 3:16 pm

মোবাইল রিচার্জের করতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগরে শিরিন আক্তার (৪২) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর পশ্চিম পাড়ার সড়কের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার গোপালপুরের খলিল মিয়া মেয়ে ও শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসাইন।
তিনি জানান, শিরিন আক্তারের স্বামী বাবুল মিয়া প্রবাসে থাকেন প্রায় ৪বছত যাবত। শিরিন বাবার বাড়ি গোপালপুরে থাকেন। গত সোমবার (২২জুন) দুপুরের দিকে মোবাইল রিচার্জ করার কথা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হয় শিরিন। তারপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা সড়কের পাশের জমিতে শিরিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে৷ তদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
Facebook Comments Box

Posted ২:৫০ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

The Daily Sarod |