শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ধর্ষণের মামলায় দুই লাখ টাকা জরিমানা করলেন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২২ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 7:49 pm

ধর্ষণের মামলায় দুই লাখ টাকা জরিমানা করলেন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্যের নেতৃত্বে এক মুক্তিযোদ্ধার নাবালিকা মেয়েকে ধর্ষণের বিচার সালিশের মাধ্যমে শেষ করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় সচেতন মহলের মাঝে ঘটনার পর থেকে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত ৩ জুন সকালে উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাজারে একটি ভবনের ভিতর ধর্ষণের শিকার হয় একই গ্রামের এক মুক্তিযোদ্ধার সহজ সরল নাবালিকা কন্যা। স্থানীয়রা টের পেয়ে তাদের আটকের চেষ্টা করলে ধর্ষক ওই গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে ৪ সন্তানের জনক রাজমিস্ত্রি ইউছুফ মিয়া ও একই গ্রামের হেলু মিয়ার ছেলে ২ সন্তানের জনক রাজমিস্ত্রি সফিউল্লাহ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ধর্ষিতার মুক্তিযোদ্ধা পিতা বাদী হয়ে ওই ২ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ এসে সরেজমিনে তদন্ত শুরু করলে তখন থেকেই একটি মহল এটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। পরে গত শনিবার (২০ জুন) সালিশ সভা বসে সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে বিল্লাল মেম্বারের বাড়িতে। সভায় বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. কামাল হোসেন, ২ নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন ভূইয়া এই সালিশে নেতৃত্ব দেন। এ সময় গ্রামের অন্যান্য সাহেব সর্দারগণ উপস্থিত ছিলেন। সালিশে দুই ধর্ষককে নির্যাতিতার ইজ্জতের মূল্য বাবদ এক লাখ টাকা এবং থানায় মামলা উঠানোর জন্য এক লাখ টাকা জরিমানা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জরিমানা এবং মামলা উঠানোর টাকা আগামী এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জমা দেয়ার জন্য অভিযুক্ত ধর্ষকদের পরিবারকে নির্দেশ দেন সাহেব সর্দারগণ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা বলেন, কোনো ধর্ষণের ঘটনা জানাজানি হলে এবং থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিচার বা জরিমানা করার কোন নিয়ম নেই। আইনী প্রক্রিয়াই এর সমাধান হবে। এসব বিষয় স্থানীয়ভাবে বিচার বা জরিমানা করার চেষ্টা করা বেআইনী কাজ।

এবিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ইকবালের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে ইউপি আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন বলেন, সালিশ সভা শুরু হওয়ার আগেই আমি চলে আসছিলাম। বিষয়টি চক্রান্ত। কিন্তু সালিস সভায় দুই লাখ টাকা জরিমানার কথা স্বীকার করে বলেন, যেহেতু মামলা হয়েছে জরিমানা হতে পারে।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, মুক্তিযোদ্ধার নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পেয়েছি। তবে জরিমানা করে সালিশের মাধ্যমে ধর্ষন ঘটনার নিস্পত্তি করা হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। আসামীরা পলাতক বিধায় তাদেরকে ধরা যাচ্ছেনা। ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | সোমবার, ২২ জুন ২০২০

The Daily Sarod |