শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ মিলল পোষ্ট অফিসের পেছনে

  প্রিন্ট
বুধবার, ১৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 8:24 pm

কসবায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ মিলল পোষ্ট অফিসের পেছনে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পোষ্ট অফিসের পেছনে ঝুলন্ত অবস্থায় মিলল সোনিয়া (১৩)ও সুমাইয়া(১৪) নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | বুধবার, ১৭ জুন ২০২০

The Daily Sarod |