শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় নমুনা দেওয়ার ১০দিন পর জানলো ২৭জন কোভিড আক্রান্ত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১২ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 11:43 pm

কসবায় নমুনা দেওয়ার ১০দিন পর জানলো ২৭জন কোভিড আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাস সনাক্ত করতে পরীক্ষার জন্য নমুনা দেওয়ার ১০দিন পর সিভিল সার্জন কার্যালয়ে আসলো ফলাফল। শুক্রবার এ ফলাফলে নতুন করে ২৭জনের করোনা সনাক্ত হয়েছে। নমুনা দেওয়ার ১০ দিন পর পজেটিভ রিপোর্ট আসলো তাদের। এ নিয়ে কসবা উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৪জন। বিলম্বে ফলাফল আসায় করোনা রোগীর সংখ্যা এই উপজেলায় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে জনমনে বাড়ছে আতংক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় গত ১৬ মে করোনা রোগী প্রথম সনাক্ত হয়। করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার আসে ৩ জুন তারিখের পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল । এতে করে উপজেলায় নতুন করে ২৭জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রন্তের সংখ্যা দাড়ালো ৬৪জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৬জন। ১০দিন পর ফলাফল আসায় রোগীরা সাধারণ লোকজন তথা বাড়ির লোকজনের সংস্পর্শে থাকায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টদের উদাসিনতায় বিলম্বে ফলাফল আসায় এবং নমুনাদাতাদের কোয়ারেন্টিনের থাকার পরামর্শজনিত ক্রটির কারণে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

কসবার এক সরকারি কর্মকর্তা বলেন, ৩ জুন তিনি সহ তাঁর স্বামী করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। এই নমুনার ফলাফল আসে ১০দিন পর শুক্রবার আসে । এতে তাঁর পরীক্ষায় নেগেটিভ আসলেও স্বামীর পজেটিভ। ওই কর্মকর্তা বলেন, আমরাতো মনে করেছি সবার নেগেটিভ। পরিবারের সবাই পুরোপুরি সুস্থ আছি। এখন স্বামীর পজেটিভ রিপোর্ট আসায় পরিবারের সবাই চিন্তিত।

কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান বলেন, তিনি করোনা আক্রান্ত হয়ে নিজের বাসায় আলাদা আইসোলেশন করে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ রয়েছেন। গত ৭ জুন দ্বিতীয় বার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার পর্যন্ত কোন রিপোর্ট আসেনি। শুধু ৩জুন তারিখের ফলাফল এসেছে। দীর্ঘদিন পর ফলাফল আসায় রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। দ্রুত ফলাফল আসলে রোগীর সংখ্যা কমে আসবে বলে তিনি জানান।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, চলতি মাসের ৩ তারিখ নমুনা পাঠিয়েছি। ফলাফল এসেছে ১০দিন পর। সরকারি ভাবে সবকিছু হয়েছে এতে আমার কিছুই করার নেই। এটি সরকারি নীতি নির্ধারকদের বিষয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ বলেন, ঢাকা থেকে করোনা পরীক্ষা করানো হয়। সেখানে অনেকগুলি জমা পড়ে আছে। তাছাড়া দুটি ল্যাব থেকে করোনা পরীক্ষা করা হয়। এ কারণে করোনার পরীক্ষার ফলাফল আগে পড়ে আসে। তবে যাদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়, তাদের প্রত্যেককে জনসাধারণ থেকে দূরে থাকার জন্য বলা হয়ে থাকে।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২০

The Daily Sarod |