শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সনাক্তের সংখ্যা চারশত ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১২ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সনাক্তের সংখ্যা চারশত ছাড়িয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ৫৩জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।

এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪০৬জনে দাঁড়িয়েছে।

এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুক্রবার দুপুরে ২৮৯টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ৫৩জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের ১৮জন, আশুগঞ্জ উপজেলায় ২জন, আখাউড়া উপজেলা ৩জন, নাসিরনগর উপজেলায় ৩ ও কসবা উপজেলায় ২৭জন পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুই জন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী।

সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭১জন।

Facebook Comments Box

Posted ২:১১ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২০

The Daily Sarod |