শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সাবেক কমান্ডার হুরায়রা সহ ৩০ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:11 pm

সাবেক কমান্ডার হুরায়রা সহ ৩০ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

ঘোষিত গ্যাজেটে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ জন মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকার)সুপারিশের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় স্বাধীনতা যুদ্ধের পর (১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ জন রয়েছেন। ৭ই জুন প্রজ্ঞাপনটি জারী করা হয়। বাতিলকৃত বিজিবি গেজেটে ব্রাহ্মণবাড়িয়ার যাদের নাম রয়েছে তারা হচ্ছেন নবীনগর বিটঘর মিরপুরের মো: আবদুর রহিম,সাতমোড়ার মো: সাইদুল ইসলাম,পাক ভাঙ্গুরা বলিবাড়ির আবদুল হালিম, বিটঘরের মো: আবু তাহের,ইব্রাহিমপুর কাঠালিয়ার ফজলুর রহমান,বড়িকান্দির নাজির হোসেন,শ্যামগ্রাম কুলাসিমের সাইদুল আলম খান, বড়িকান্দির মো: শাহজাহান আলী,ভোলাচং কাজিমাবাদের মো: শফিকুল ইসলাম,বিটঘর কুড়িগ্রামের আবু মুছা ভূইয়া,শাহপুরের আবদুল বাতেন,ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটিয়ারার দেলোয়ার হোসেন,বাঞ্ছারামপুর ফরদাবাদের আবদুল করিম,আবদুল বাকী,রূপসদীর আবদুল আউয়াল,রামচন্দ্রপুরের এ কে এম ফজলুল হক,দড়িকান্দির কাজী হাবিব উল্লাহ,কসবা চন্দ্রপুরের আবু সাঈদ,মীর শাহপুর গৌরিপুরের হারুন-অর-রশিদ,খাড়েরার মারুফ মিয়া,চারগাছ বাহাদুরপুরের ওয়ালি উল্লাহ,তালতলা ধর্মপুরের মো: মোসলিম মিয়া,গোবিন্দপুরের আ: ছালাম(গেজেট নং ৬৯৮১),বিসারবাড়ির মো: আবদুল আজিজ,সোনারগা’র এনামুল হক, ,গোবিন্দপুরের আবদুস ছালাম(গেজেট নং ৭১১৯),সরাইল কালিকচ্ছের আবদুর রাজ্জাক,উচালিয়াপাড়ার ওবায়েদ উল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া সদরের সওদাগরপাড়ার আবু হোরায়রা। এছাড়া বিমানবাহিনী গেজেট থেকে বাতিল করা হয় নবীনগর মোল্লার মো: আবদুল আলিমের নাম।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | সোমবার, ০৮ জুন ২০২০

The Daily Sarod |