স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 11:25 pm
ব্রাহ্মণবাড়িয়ায় থ্যালাসেমিয়া আক্রান্ত সাত বছরের শিশু তাবাসসুম মারা গেছেন। রোববার সন্ধ্যায় ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তাবাসসুম জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা মো.আলামিন মিয়ার শিশু কন্যা।
ছোট্ট শিশু তাবাসসুম দীর্ঘদিন যাবৎ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন। ফলে প্রতি মাসে একাধিকবার তার শরীরে (এ পজিটিভ) রক্তের দিতে হতো। জেলার বিভিন্ন সংগঠনের রক্তদাতাগণ তার জন্য রক্তের ব্যবস্থা করে দিতেন৷ ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়াসহ জেলা শহরের পরিচিত প্রায় সকল সংগঠন এবং স্বেচ্ছায় রক্তদাতাগণ শিশুটিকে একসময় এক নামে চিনে ফেলে৷ এরমধ্যে জেলার ‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ২ বছরে তাকে প্রায় ৩শতাধিক বার রক্ত দানের ব্যবস্থা করে দিয়েছিল।
এরমধ্যে জেলার এক রক্তদাতা সংগঠনের সদস্য হাফেজ মাওলানা রিদওয়ান আনসারির অসংখ্য বার শিশুটিকে রক্তের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন। তিনি বলেন, শিশুটিকে জেলা শহরের রক্তদাতা সংগঠন গুলো অতি আপন করে নিয়েছিলেন। তাকে রক্ত প্রদান করতে সবাই আন্তরিক ছিলেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই আপ্লূত হয়ে পড়ে। কেউ যেন তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না। আল্লাহতালা যেন এই ছোট্ট শিশুটিতে বেহেশতের শ্রেষ্ঠতম মোকাম দান করেন।
তাবাসসুম এর পরিবারের পক্ষে বাবা-মা জেলার সকল রক্তদাতাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাগফেরাত কামনা করেন।
-রাফি//
Posted ১১:২৫ পিএম | রবিবার, ০৭ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya