শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ঘর দিতে হতদরিদ্র নারী থেকে টাকা নিলেন ইউপি সদস্য, উল্টো হুমকি

রুবেল আহমেদ, কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৬ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:27 pm

কসবায় ঘর দিতে হতদরিদ্র নারী থেকে টাকা নিলেন ইউপি সদস্য, উল্টো হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে ঘর দেওয়ার কথা বলে এক হত দরিদ্র নারীর কাছ থেকে সাড়ে ৪হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘর না পেয়ে টাকা ফেরত চাইলে ওই নারীর সাথে হুমকি-দমকি দিয়ে খারাপ আচরণেরও অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই নারী গত শুক্রবার (৫ জুন) বিকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ ছাড়াও একই ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরীও করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের বিধবা হত দরিদ্র অহেদা খাতুন। একটি ভাঙা ঘরে বসবাস করেন। সরকারি ভাবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য গিয়েছিলেন একই গ্রামের বাসিন্দা ও ৪ নং ওয়ার্ড সদস্য মো. জসিম উদ্দিনের কাছে। ওই ইউপি সদস্য ঘর পেতে হলে ৫ হাজার টাকা লাগবে বলে জানিয়েছেন ওই নারীকে। গত বছরের ১৩ সেপ্টম্বর ৫শ টাকা কম দিয়ে সাড়ে ৪হাজার টাকা দিয়েছেন ওই নারী। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘর পায়নি ওই হতদরিদ্র নারী। এ নিয়ে ইউপি সদস্যের নিকট বার বার গেলেও তিনি ঘরের ব্যবস্থা করতে পারেনি। বছর ঘুরে টাকা ফেরত চাওয়ায় ওই নারীর সাথে খারাপ আচরণ করে ইউপি সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। গত শুক্রবার বিকালে অহেদা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়াও কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

হতদরিদ্র ও গৃহহীনদের তালিকা সরেজমিনে তদন্ত করতে গতকাল শনিবার দুপুরে কাইমপুর এলাকায় গিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। তিনি বলেন, ওই নারী জরাজীর্ণ একটি ঘরে বসবাস করে। ওই নারী সরকারি ঘর পাওয়ার যোগ্য ।

হতদরিদ্র নারী অহেদা খাতুন বলেন, আমার কোন ঘর নেই। ভাঙা একটি ঘরে বসবাস করি। জসিম মেম্বারের কাছে ঘরের জন্য গেলে তিনি বলেছেন ঘর পেতে হলে ৫হাজার টাকা লাগবে। পরে সুদের বিনিময়ে সাড়ে ৪ হাজার টাকা এনে দিয়েছি। কিন্তু বছর পেরিয়ে গেলেও ঘর দেয়নি। মেম্বারের কাছে গেলে তিনি বলেন, ঘর এখনো আসেনি, সময় লাগবে। টাকা ফেরত চাইলে ইউপি সদস্য বলেন, টাকা দিলে ফেরৎ পাওয়া যায়না। এ নিয়ে তিনি আমার সাথে খারাপ আচরণও করেছ।

অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ঘর দেওয়ার কথা বলে কারোর কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চোরাকারীদের বিরুদ্ধে কথা বলায় চোরাকারবারীরা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার করেছে এবং ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি এ বিষয়ে থানায় জিডিও করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, কাইমপুর গ্রামের হতদরিদ্র এক নারীর কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে ইউপি সদস্য জসিম উদ্দিন’র টাকা নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য জসিম উদ্দিনকে নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করার জন্য বলা হয়েছে। এছাড়াও অভিযোগটি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই জনপ্রতিনিধি যদি হতদরিদ্র ওই নারীর কাছ থেকে টাকা নিয়ে থাকে এটি খুবই দুঃখজনক।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | শনিবার, ০৬ জুন ২০২০

The Daily Sarod |