শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ওএমএস তালিকায় অনিয়ম: এবার বহিষ্কার হলেন পৌর কাউন্সিলর নেহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 7:36 pm

ওএমএস তালিকায় অনিয়ম: এবার বহিষ্কার হলেন পৌর কাউন্সিলর নেহার

এবার ওএমএস এর ভোক্তা তালিকায় অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম নেহারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (৩১ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পৌরসভা আইন ২০০৯এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে সাময়িক ভাবে বহিখাস্ত করা হয়েছে। বিরুদ্বে করোনা ভাইরাস সংক্রমণের কারনে উদ্ধুত পরিস্থিতে কর্মহীন হয়ে পরা দরীদ্র,নিন্ম আয়ের মানুষের মাঝে বিশেষ ওএমএসের কার্যক্রমের আওতায় দশ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক দশ কেজি করে চাল বিতরণের জন্যে অনিয়ম করে সচ্ছল ব্যক্তির নাম ওএমএস ভোক্ত তালিকায় অন্তর্ভুক্তকরণের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং আপনার দ্বারা সংঘঠিত অপরাধমুলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) ও (ঘ) অনুযায়ী পদ থেকে অপসারণের লক্ষে আপনাকে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাময়িক ভাবে বরখাস্থ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, কাউন্সিলর নেহারের তার স্বজনদের ১৬জনকে ওএমএসের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রাফি/

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | রবিবার, ৩১ মে ২০২০

The Daily Sarod |