স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৯ মে ২০২০
সর্বশেষ আপডেট : 5:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৭জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৩১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়।।
এসময় জানানো হয়, সদর উপজেলায় ১৫ জন (রাধিকায় একজন, মধ্যপাড়ায় চারজন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, সদর হাসপাতালে কোয়ার্টােেরর একজন, পীরবাড়ির দুইজন, কাজিপাড়া তিনজন, কলেজপাড়ায় একজন, মুন্সেফপাড়ায় একজন, ভাদুঘর একজন), আশুগঞ্জ উপজেলার আলমনগরে একজন ও বিজয়নগর উপজেলার সিংগারবিলে একজন।
ইতিমধ্যে জেলায় আক্রান্ত ১৩১ জনের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৮০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৩৬২ জনের ফলাফল পাওয়া গেছে।
এখনো আইসোলেশনে আছেন ৫৪ জন। এর মধ্যে ঢাকায় পাঁচজন, কুমিল্লায় একজন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় মারা যান দুজন।
Posted ৫:২৪ পিএম | শুক্রবার, ২৯ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya