শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ঈদের দিনেও ৫শতাধিক ছিন্নমূল মানুষকে উন্নত খাবার দিলো ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:21 pm

ঈদের দিনেও ৫শতাধিক ছিন্নমূল মানুষকে উন্নত খাবার দিলো ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’

ঈদের দিনেও বসে থাকেন ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র সংগঠনের সদস্যরা। ঈদের দিনে আনন্দ না করে, পরিবার সাথে সময় না দিয়ে খুঁজে বেড়িয়েছেন অনাহারে থাকা ক্ষুদার্ত মানুষ গুলোকে। আর তাদের মুখে তুলে দিয়েছেন একবেলার উন্নত খাবার। এর প্রস্তুতি সংগঠনের সদস্যরা আগেই নিয়েছিলেন।

ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এক ঝাঁক তরুণ-তরুণী শিক্ষার্থী নিয়ে নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে বেশ কয়েকবছর যাবত কাজ করে যাচ্ছে। জেলা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত কর্মসূচি পালনের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতাবোধ তৈরিতে কাজ করছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। এবারও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য পাশে হাজির হয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিকী জানান, করোনাভাইরাসের লকডাউনে শুরু প্রথম দিক থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন এক বেলা করে প্রায় দুই শতাধিক ছিন্নমূল ও হতদরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হয়েছে। রোজায় প্রতিদিন একই পরিমাণে ইফতার বিতরণ করেছি। তিনি বলেন, ঈদুল ফিতরের দিনে আমরা উন্নত খাবার পরিবেশনে উদ্যোগ নিয়েছিলাম। ঈদের দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলখানা ফাড়িঁতে আর্দশ পাঠশালা নামক সুবিধাবঞ্চিতদের স্কুলের বাচ্চাদের, পুনিয়াউট রেলগেইট সংলগ্ন আলোর পথে পাঠশালা স্কুলের ছিন্নমূল শিশুদের, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, জেলাপরিষদ, কান্দিপাড়া রোড সহ শহরের বিভিন্ন অলিগলি এবং আখাউড়া রেলওতে স্টেশনে কয়েকটি স্পটে মিলিয়ে ৫শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খাবারের মধ্যে ছিল ভাত, খাঁসি, মুরগির রোস্ট, ডিম, সবজি ও একটি পানির বোতল।

এসব খাবার বিতরণ কালে সহ প্রতিষ্ঠাতা শামিম, এডমিন নাদিম, মডারেটর সাব্বির, সজিব, আল-মামুন সদস্য তানভীর ও সারা উপস্থিত ছিলেন।

তাদের এই কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | সোমবার, ২৫ মে ২০২০

The Daily Sarod |